,

২০১৯ বিশ্বকাপ ‘সরাসরি খেলবে’ বাংলাদেশ

image-1691ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাছাইপর্ব খেলার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে শোনা গিয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশকে র‌্যাংকিংয়ে সাত নম্বরে থাকতে হবে।
কিন্তু পাপন সোমবার জানালেন, বাংলাদেশ এখন আটে নেমে গেলেও সরাসরি বিশ্বকাপ খেলবে। এখন পর্যন্ত যারা শীর্ষ সাতে আছে তারাই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে।
আইসিসি থেকে আগেই জানানো হয়েছে, ১৪ দলের বিশ্বকাপ থেকে চার দল কমিয়ে আনা হবে। আয়োজন করা হবে ১০ দলের বিশ্বকাপ।
২০১৯ বিশ্বকাপের জন্য যে ফরম্যাট তৈরি করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র‌্যাংকিংয়ে শীর্ষ সাতটি দলই সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাইপর্ব থেকে।
আগে বলা হয়েছিল, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যারা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকবে তারাই সরাসরি খেলবে। এখন পাপন দাবি করছেন, ওই সময় পর্যন্ত টাইগারদের অপেক্ষা করতে হবে না। সামনের ম্যাচগুলোর জয়-পরাজয় বিশ্বকাপ খেলায় কেনো প্রভাব ফেলবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা