,

বাংলাদেশের অস্তিত্ব বিকিয়ে দিতে দেবো না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অস্তিত্বের বিনিময়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে দেয়া যাবে না। আমরা এদেশের অস্তিত্ব বিকিয়ে দিতে দেবো না। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সেমিনার হলে এক গোলটেবিল আলোচনায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

image-630

গোলটেবিল আলোচনার বিষয় ছিল-‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’।

তিনি অভিযোগ করে বলেন, সরকার অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে। যারা তাদের এই অনৈতিকভাবে ক্ষমতায় আসতে সাহায্য করেছে এখন তাদের স্বার্থ রক্ষা করছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের নেয়া ‘জনবিরোধী’ যে কোনো সিদ্ধান্তের প্রতিরোধ করবে বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু রামপাল নয়, সরকার প্রতিটি প্রকল্পের পেছনে অতিরিক্ত ব্যয় দেখায়। ১০ টাকার খরচ ৩০-৪০ টাকা দেখায়। উন্নয়নের কথা বললেও এসব প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি।

উন্মুক্ত আলোচনায় বক্তারা আরো বলেন, রামপালের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন না, যেখানেই এই কেন্দ্র স্থাপন করা হবে সেখানকার পরিবেশই অস্বাস্থ্যকর হবে। রামপাল বাংলাদেশের অস্তিত্বকেকে বিলীন করে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে