,

‘সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা ছাড়ুন’

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিএনপির উদ্দেশ্যে বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা পরিত্যাগ করে গণতন্ত্র, আইনের শাসন, ক্ষুধা-দারিদ্র্য, শোষণমুক্ত রাজনীতি করুন।

image-647
সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৪৭তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবস পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মহাত্মা গান্ধী ছিলেন ইংরেজ শোষণ-শাসনের বিরুদ্ধে একজন প্রতিবাদী নেতা এবং গরিব মানুষের বন্ধু। তাঁর নেতৃত্বেই উপমহাদেশ থেকে ইংরেজদের শাসনের অবসান ঘটে এবং উপমহাদেশে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, ৩০ লাখ শহীদের রক্ত ও ৩ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে। এই বাংলাদেশ তাঁর আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। তাই বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছে, ’৭১র ঘাতকদের বিচার করেছে এবং দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত পরিবেশের আইনের শাসনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়েছে।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক সচিব ও পিএসসির সদস্য ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এম সাজাওয়ার হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল হারুন অর রশীদ, সুপ্রিম কোর্ট বারের সহকারী সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী সালমা পারভীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর