,

রামপাল নিয়ে অতি উদ্বেগের কিছু নেই : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও বন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আন্দোলনকারীরা অতি উদ্বেগ প্রকাশ করছে।তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ফলে এ নিয়ে অতি উদ্বেগের কারণ নেই। এর মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হবে না।

image-629

 

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সরকারের বাইরে থেকে অনেক কিছুই দাবি করা যায়। তবে সরকার পরিচালনা করলে জনগণের সাধ ও সাধ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন ঘটাতে হয়।

তিনি বলেন, আমরা নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারি। কারণ আমাদের উন্নয়ন করার অধিকার আছে। আমাদের দেশে ক্ষুধা দারিদ্র্য হচ্ছে বড় সমস্য। কিন্তু উন্নত দেশের সমস্যাগুলো আমাদের থেকে একেবারে ভিন্ন।

নবায়নযোগ্য শক্তির উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ২০২১ সালে ১০ শতাংশ এবং ২০৪১ সালে ১১ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কিন্তু আমি এতে সরকারের সাথে একমত নয়। কারণ নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ২০২১ সালে যদি ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে ২০৪১ সালে কেন আরো বাড়ানো যাবে না? এক্ষেত্রে আমাদের এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়াতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে বায়োগ্যাসের ব্যবহার রয়েছে, কিন্তু সেটি পর্যপ্ত নয়। তাই বায়োগ্যাসের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশের প্রাকৃতিক ক্ষয়ক্ষতি কমাতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মো. সাকিব নাবি, আনোয়ারুল ইসলাম শিকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর