,

চিকিৎসায় নোবেল পেলেন জাপানের ইয়োশিনরি ওহসুমি

 

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের ইয়োশিনরি ওহসুমি। কোষের কর্মপদ্ধতি বিষয়ক গবেষণার জন্য বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এ পদক পেয়েছেন টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজির এই গবেষক।

image-626

সোমবার স্টকহোমে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সেসময় বলা হয়, ১৯৯০ সালে ওহসুমির গবেষণায় উঠে আসে কিভাবে জীবের ক্ষুদ্রতম ইউনিট কোষ কিভাবে সংক্রমণ ও খাদ্যঘাটতির সময়ে অভিযোজন করে।

ওহসুমির গবেষণায় কোষের অটোফ্যাগি কর্মপদ্ধতি বা কিভাবে দেহ কোষের উপাদান ধ্বংস হয়ে আবার পুনরুজ্জীবিত হয়, তা উঠে এসেছে। তার এই আবিষ্কার ক্যান্সার থেকে শুরু করে পারকিনসন রোগের চিকিৎসার নবদিগন্ত উন্মোচন করেছে।

গত বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছিলেন তিনজন- ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের জন্য পেয়েছিলেন চীনের ইয়োইয়ো তু এবং পরজীবী বিষয়ক গবেষণার জন্য উইলিয়াম ক্যাম্পবেল ও সাতোশি ওমুরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা