,

‘পরমাণু যুদ্ধ করতে গেলে মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত পরমাণু হামলা চালানো পাকিস্তানের পক্ষে আত্মহত্যার সামিল হবে। ইসলমাবাদকে এ ভাবেই সতর্ক করলেন পাকিস্তানেরই প্রবীণ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হামিদ নিসার। ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধে জড়ালে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে পাকিস্তান। মত ওই বিশেষজ্ঞের। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়তেই পরমাণু যুদ্ধের হুঙ্কার ছাড়তে থাকায় পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকেও এক হাত নিয়েছেন তিনি।

9
হামিদ নিসার একটি টিভি টক শোয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশে বলেছেন, ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়া এখনই বন্ধ করা উচিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মুহাম্মদ আসিফ সম্প্রতি ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের পরই লস্কর তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ এবং হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন বার বার ভারতে পরমাণু হামলা চালানোর হুঙ্কার ছাড়তে শুরু করেছেন।
এর প্রেক্ষিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, ‘‘পরমাণু যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয়, তা হলে পাকিস্তানকে এর খুব চড়া মূল্য চোকাতে হবে।’’ সেই প্রসঙ্গে পাকিস্তানের একটি টলিভিশন চ্যানেলে আলোচনা চলছিল। পাক সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হাসান নিসার সেখানে বলেন, ‘‘বার বার ভারতকে খুঁচিয়ে আমরা তাকে আমাদের শত্রু বানিয়ে ফেলেছি। অকারণেই আমরা তা করেছি।’’ পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের তীব্র নিন্দা করে নিসার আরও বলেন, ‘‘আমাদের পাকিস্তানে এক দল অশিক্ষিত লোক রয়েছেন। তাঁরা জানেনই না যে পরমাণু বোমা মানে কী।’’

নিসারের ব্যাখ্যা, ভারতের ১০০ কোটিরও অনেক বেশি মানুষের বাস। পাকিস্তানের জন্যসংখ্যা মাত্র ১৮ কোটি। ভারত পাকিস্তানে যে পরিমাণ পরমাণু আক্রমণ চালিয়ে গোটা পাকিস্তানের জনস্যংখ্যাকে সম্পূর্ণ মুছে দিতে পারে, পাকিস্তান তার চার গুণ আক্রমণ ভারতের উপর চালালেও ভারতীয় জনসংখ্যাকে মুখে ফেলতে পারবে না। কোটি কোটি মানুষ ভারতে রয়ে যাবেন দেশ চালানোর জন্য। কিন্তু পাকিস্তানে আর এক জনও অবশিষ্ট থাকবেন না। পাকিস্তান শেষ হয়ে যাবে। হাসান নিসারের ভাষায়, ‘‘আমাদের পাকিস্তানে বিরাট সংখ্যক উন্মাদ রয়েছ, যারা নিজেদের ধ্বংসের কথা ভেবে উল্লসিত হয়।’’

হাসান নিসারের মতো প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ এবং জঙ্গি সংগঠনগুলির প্রধানদের বিরুদ্ধেই যে নিসারের মূল আক্রমণ, তা স্পষ্ট। প্রমাণু যুদ্ধের হুঙ্কার দেওয়াকে পাকিস্তানের সুশীল সমাজের একাংশ যে একেবারেই বাসত্বসম্মত হিসেবে দেখছেন না, হাসান নিসার তা স্পষ্ট করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে