,

ফার্কের সাথে শান্তিচুক্তি প্রত্যাখ্যান কলম্বিয়ানদের

 
আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ার প্রধান বামপন্থী বিদ্রোহী সংগঠন দ্য রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও সরকারের মধ্যকার শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির সাধারণ নাগরিকেরা। রবিবার দেশটিতে অনুষ্ঠিত গণভোটে এ তথ্য উঠে এসেছে।

image-599

গণভোটের ফলাফলে দেখা যায় ৫০.২৪ শতাংশ ভোটার এই শান্তি চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে এর পক্ষে ভোট দেন ৪৯.৮ শতাংশ ভোটার। এ গণভোটে এক কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৬৩ হাজার ভোটর অংশ নেন।

চার বছরের আলোচনা শেষে গত সপ্তাহে কলম্বিয়া সরকার ও ফার্ক একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। ক্যারিবিয়ান শহর কার্টাজেনায় এ চুক্তিতে সই করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস ও বিদ্রোহী নেতা তিমোলিওন জিমেনেজ। এসময় তিমোলিওন তার গোষ্ঠীর বিদ্রোহ চলার সময়ে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য জনগণের কাছে ক্ষমা চান।

১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে মার্কসপন্থী সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে