,

প্যারিসে বন্দুক ঠেকিয়ে কার্দাশিয়ানকে জিম্মি

বিনোদন ডেস্ক : বিশ্বের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে মুখোশ পরা দুই অস্ত্রধারী।স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ফ্রান্সের রাজধানী প্যারিসে এ ঘটনা ঘটে। পুলিশের পোশাক এবং মুখোশ পরে দুজন অস্ত্রধারী তাকে হোটেল কক্ষে জিম্মি করে বলে জানা গেছে। তবে এখন তিনি মুক্ত। প্যারিস পুলিশের ধারণা, ডাকাতির জন্য তাকে জিম্মি করা হয়।

2_6

মার্কিন নাগরিক কিম কার্দাশিয়ানের মুখপাত্র ইনা ট্রেসিয়োকাসের এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্দাশিয়ান মর্মাহত কিন্তু শারীরিকভাবে অক্ষত আছেন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডোস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছিলেন কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। কার্দাশিয়ানের পরিস্থিতির খবর পেয়ে অনুষ্ঠানের মাঝপথে মঞ্চ ত্যাগ করেন কেনি ওয়েস্ট। তবে তখন শ্রোতাদের ঘটনার কথা জানাননি তিনি। পারিবারিক কারণ দেখিয়ে তিনি অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন। এ নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কার্দাশিয়ানকে ঘিরে একটি ডাকাতির ঘটনার কথা নিশ্চিত করেছে প্যারিস পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ৩৫ বছর বয়সি মার্কিন রিয়েলিটি তারকা কার্দাশিয়ান। সঙ্গে আছেন তার মা ক্রিস জিনার এবং বোন কিন্দাল জিনার। শিগগির তারা প্যারিস ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে