,

স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই বাস দুর্ঘটনায় নিহত ১

busস্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডে ফুটবল সমর্থক বোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। বাসটি বাঁক নিতে গিয়ে কাত হয়ে পড়ে যায় বলে শনিবার জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।

শনিবার বিকেলে স্কটিশ প্রিমিয়ারশীপে পার্টিক থিস্টলের বিপক্ষে ম্যাচ দেখার জন্য গ্লাসগো রেঞ্জার্সের সমর্থকদের নিয়ে আইব্রক্স স্টেডিয়ামের দিকে যাচ্ছিল বাসটি। এসময় ড্রাইভার ছাড়াও ৩৬জন দর্শক বাসটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। যাত্রাপথে সাউথ গ্লাসগোর আয়ারশায়ার নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ৩৯ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন।’

ওই ম্যাচে স্বাগতিক রেঞ্জার্স ২-০ গোলে পার্টিক টিসলকে পরাজিত করে। ম্যাচ শেষে রেঞ্জার্সের সহকারী কোচ ডেভিড উইয়ার বলেন, ‘খেলার চেয়ে এই দুর্ঘটনাটি অনেক বেশী গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের চিন্তা জুড়ে ছিল নিহত ওই সমর্থক এবং তার পরিবারের সদস্যদের বিষয়ে।’

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি বাঁক নেয়ার সময় পার্শ্ববর্তী জোপঝাড়ে গিয়ে কাত হয়ে পড়ে যায়। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আহাত ১৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকা জনক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা