,

নজিরবিহীন নিরাপত্তায় ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন

englandস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেট দলকে এমন নিরাপত্তা দেয়া হয়নি। ইংলিশ ক্রিকেটারদের আবাস রেডিসন হোটেল থেকে শুরু করে মিরপুর হোম অব ক্রিকেটেও কঠোর নিরাপত্তা বেষ্টনী। হোটেলের চারপাশ নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে নিরাপত্তা সংস্থাগুলো।  মিরপুরে ক্রিকেট একাডেমির আশেপাশের ভবনগুলোর ছাদে দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া পুরো স্টেডিয়ামই মোড়া নিরাপত্তার চাদরে।

শুক্রবার ঢাকায় পৌঁছে গতকালই প্রথম মাঠে আসেন ইংলিশ ক্রিকেটাররা। ওই সময় স্টেডিয়ামের চারপাশ ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগে থেকে দিয়ে রাখা নির্দেশনা অনুযায়ী স্টেডিয়ামের কাছের দোকান-পাট বন্ধ ছিলো। ইংলিশ ক্রিকেটারদের বহন করা গাড়ি প্রবেশের আধাঘণ্টা আগে স্টেডিয়ামের সামনের রাস্তা বন্ধ করা হয়। ঢাকায় ইংলিশদের প্রথম অনুশীলনের জন্য রাখা হয়েছে আটজন স্থানীয় নেট বোলার। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুশীলন করেন ইংল্যান্ড দল।

পক্ষান্তরে অন্যদিকে ইংলিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে আজ থেকে। সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। আর ইংলিশরা অনুশীলন সেরে নেবে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা