,

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, বিএসএফসহ নিহত ৩

photo-1475438755আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছাউনি লক্ষ্য করে আবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলায় এক বিএসএফ সদস্য ও দুই হামলাকারী নিহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বারমুল্লা সেনা ছাউনিতে তিন থেকে চার জঙ্গি দুটি দলে বিভক্ত হয়ে হামলা চালায়। এ সময় তারা গ্রেনেড ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। এ সময় এক বিএসএফ সদস্য নিহত হন।

দ্য হিন্দু জানিয়েছে, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ছাউনির কাছে একটি পার্কের ভেতর দিয়ে ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাসূত্রে প্রকাশিত খবরে পত্রিকাটি আরো জানায়, হামলাকারীরা সেনা ছাউনির ভেতরে ঢুকতে পারেনি।

এদিকে, হামলার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বারমুল্লার পুলিশ সুপার (এসপি) ইমতিয়াজ হুসেইন। তবে তিনি তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির কাছে বিস্তারিত কিছু জানাননি।

গত ১৮ সেপ্টেম্বর এই বারমুল্লা জেলার উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় ভারত। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ ধরনের হামলার কথা নাকচ করে দিয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে