,

বাবরের টানা দ্বিতীয সেঞ্চুরি, সিরিজ জিতল পাকিস্তান

pakistanস্পোর্টস ডেস্ক : বাবর আজমের টানা সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

রবিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাবরের (১২৩) ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩৩৭ রান করে আজহার আলির দল। বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জনসন চার্লসের উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৭৮ রান তুলতে সক্ষম হয়।

ফলে ৫৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। আগামী বুধবার আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন শারজিল খান (১২ বলে ২৪)। তবে ৪০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে আজহার আলির দল। কিন্তু তৃতীয় উইকেটে ১৬৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান বাবর ও শোয়েব মালিক।

শোয়েব মালিক ৮৪ বলে ৯০ রান করে সুনিল নারাইনের বলে সাজ ঘরে ফিরে যান। এরপর সরফরাজের সঙ্গে ৭৩ রানের আরেকটি ভালো জুটি গড়েন বাবর।

ওয়েস্ট ইন্ডজের অভিষিক্ত পেসার আলজারি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১২৬ বলে নয় চার আর এক ছক্কায় ১২৩ রান করেন বাবর। আগের ম্যাচেই প্রথম শতক ছোঁয়া ইনিংসে তিনি করেছিলেন ১২০ রান।

পরের দিকে সরফরাজ ৭ চারে ৪৭ বলে ৬০ রানে অপরাজিত থাকে দলকে বড় সংগ্রহ এনে দেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডার ও জোসেফ দুটি করে উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জনসন চার্লসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ক্রেইগ ব্র্যাথওয়েইট ও ড্যারেন ব্রাভো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রানের চাকা সচল রাখতে পারেননি। ৮৯ রানের জুটি গড়তে এই দুই জন খেলেন ১৯.৪ ওভার। গড়ে প্রতি ওভারে রান নেন ৪.৫২ করে।

তবে ক্রেইগ ব্র্যাথওয়েইট (৩৯) ও ব্রাভো (৬১) দু’জনই ফিরে যান রান আউট হয়ে।

পরবর্তীতে রানের চাকা দ্রুত ঘুরাতে থাকা মারলন স্যামুয়েলস (৫৭) ও দিনেশ চান্দিমালকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত করে দেন ওয়াহাব রিয়াজ।

এছাড়া কাইরন পোলার্ড, জেসন হোল্ডারও আমির ও ওয়াহাবের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা