বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে আবারও হামলা, নিহত ১

baramulla-attackআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনা ঘাঁটিতে আবারও সন্ত্রাসী হামলায় এক বিএসএফ জওয়ান নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে জম্মু-কাশ্মীরের বারামুলার সেনা ছাউনির কাছে এ হামলা হয় বলে জানা গেছে। খবর এনডিটিভির।

এ হামলার পর উভয়পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র।

কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরের বারামুলা জেলা শহরে ভারতের ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ঘাঁটি এবং এর পাশের বিএসএফের ঘাঁটিতে তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগে ভাগ হয়ে হামলায় অংশ নেয়।

প্রথমে সেনা ঘাঁটির ফটকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ করে তারা। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে বিএসএফের এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়।

এ বিষয়ে বারামুলার এসপি ইমতিয়াজ হুসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেনা ঘাঁটির কাছে ব্যাপক গোলাগুলি চলছে। বড় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা যাচ্ছে।

গত ১৮ সেপ্টেম্বর এই বারামুলা জেলার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। পাকিস্তান সীমান্তের ঘাঁটিতে এই হামলার জন্য প্রতিবেশী দেশটির সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ