,

১০ লাখ টাকার শপিং! আমলার স্ত্রীকে নোটিশ আয়কর দফতরের

shoppingনিউজ ডেস্ক : শপিং করতে ভালবাসেন৷ তাই করেছিলেন৷ খরচটা একটু বেশিই হয়ে গিয়েছিল৷ এই ১০ লাখ টাকার মতো৷ এতেই মধ্যপ্রদেশের আইএএস অফিসারের স্ত্রীকে নোটিশ পাঠাল আয়কর দফতর৷

খুব কম সময়ের মধ্যে এই শপিং করেছেন অভিযুক্ত৷ স্ত্রীর কীর্তিতে আইএএস অফিসারের বক্তব্য, মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তাঁর ‘কম্পালসিভ বাইং ডিসঅর্ডার’ রয়েছে৷ সেই কারণেই গুচ্ছ গুচ্ছ শপিং করে ফেলেন৷ পরে বিপাকে পড়তে হয় আইএএস অফিসারকে৷

অনলাইনে শপিং করেছিলেন অফিসারের স্ত্রী৷ অনলাইনে যাঁরা শপিং করেন, তাঁদের নজরে রাখার জন্য একটি বিশেষ সফটওয়্যার রয়েছে আয়কর দফতরের৷ এর মাধ্যমেই কোনো ব্যক্তির অনলাইন শপিংয়ের বহর দেখে তাঁরা বুঝে নিতে পারে সেই ব্যক্তির আনুমানিক আয় কত হতে পারে৷ তারপর সেই টাকার পরিমাণ তাঁর ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হয়৷

আয়কর দফতর সূত্রে খবর, অর্থের এই পরিমাণ মেলানোর পরই আইএএস অফিসারের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে৷ যাতে স্ত্রীর অসুস্থতার দোহাই দিয়ে বাঁচতে চাইছেন তিনি৷সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা