,

বৃহত্তম রক ব্যান্ডের রেকর্ড ভাঙলো চীন (ভিডিও)

image-1572আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বেশি সংখ্যক সঙ্গীতশিল্পী একই মঞ্চে রক নিয়ে গান গেয়ে বৃহত্তম রক ব্যান্ড হিসেবে গিনেজ বুকে স্থান করে নিয়েছে চীনের এক দল সংগীতশিল্পী। একই সময়ে ৯৫৩ জন শিল্পী একই মঞ্চে পারফর্ম করেন। যা আগের রেকর্ডের চেয়ে দ্বিগুণ।

বিশাল এই ব্যান্ড দলের ছয়টি বিভাগ ছিল। তারমধ্যে ৩৪৯ জন কণ্ঠশিল্পী, ১৫৪ জন গিটারিস্ট, ১৫১ জন ড্রামার, ১০১ জন বেস গিটারিস্ট, ১০০ জন কিবোর্ড বাদক এবং ৯৮ জন উইন্ড ইন্সট্রুমেন্ট শিল্পী। রেকর্ড গড়তে অনুষ্ঠানটি মানসম্পন্ন এবং পেশাদার শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছিল গিনেজ কর্তৃপক্ষ।

বেইজিংয়ের কনটেম্পপোরারি মিউজক অ্যাকাডেমির ৯৫৩ জন রকশিল্পীর নেতৃত্ব দেন চীনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সু্ই জিয়ান। তাকে চাইনিজ রক গানের জনক বলা হয়। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের কমর্কর্তা তিনা শি ও ডং চেং এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন। আগের রেকর্ডটি ফান্সের দখলে ছিল। তখন ৫২০ জন সংগীতশিল্পী অংশ নিয়েছিল। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে