,

ইচ্ছে পুরণ হলো চম্পার

chompa-innerবিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। এখনো চলচ্চিত্রের পাশাপাশি নাটকে অভিনয় করছেন এ গুণী অভিনেত্রী। অভিনয়ের শেষ পর্যায়ে এসে হলেও ইচ্ছে পুরণ হলো চম্পার।

অভিনয়ে আসার আগে তার ইচ্ছে ছিল মডেল হওয়ার। কিন্তু, সেই ইচ্ছে পূরণের সুযোগ হয়নি। হয়েছেন পুরোদস্তুর চলচ্চিত্র নায়িকা। তবে, এতো বছর পর হলেও তার সেই মডেলিংয়ের ইচ্ছে পূরণ হলো।

শনিবার (০২ অক্টোবর) ঢাকার হোটেল ওয়েস্টিনের বলরুমে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে জমকালো পোশাকে র‍্যাম্পে ক্যাটওয়াক করেছেন চম্পা।

ক্যাটওয়াক শেষে তিনি বলেন, ‘ইচ্ছে ছিল মডেলিং করবো। কিন্তু অভিনয় শুরু করার পর এটা নিয়ে এতোটা ব্যস্ত হয়ে গেলাম যে, ওদিকটায় আর কিছু হলো না। এখন তো বয়স হয়ে গেছে। তবুও মনে হয় সেই ইচ্ছেটা যদি পূরণ হতো। ভাবতে পারিনি ইচ্ছেটা পূরণ হয়ে যাবে! ভালো লাগলো শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ হলো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে