,

জাকির হোসেন রাজুর ছবিতে তানিন সুবাহ

28213-taninবিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত চিত্রনায়িকা তানিন সুবাহ। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান এর মাধ্যমে মিডিয়াতে পথচলা শুরু করেন তানিন সুবাহ। সঙ্গীত দিয়ে ক্যারিয়ার শুরু হলেও চলচ্চিত্রে নিজের অবস্থানটা শক্ত করে নিয়েছেন তিনি।

তানিন সুবহার অভিনয়ে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটক দিয়ে। তার বিপরীতে অভিনয় করেছিলেন মোশারফ করিম। ‘অবাস্তব ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সাইমন তারিক পরিচালিত ‘মাটির পরী’।

সম্প্রতি বিশিষ্ট চলচ্চিএ পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত এবং টাইগার মিডিয়া প্রযোজিত ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

রোববার থেকে ‘ভালো থেকো’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তানিন সুবাহ। উওরার আপন ঘর শুটিং হাউসে রোববার থেকে একটানা শুটিং চলছে। এখানে কাজী হায়াত, আমজাদ হোসেন, আরফিন শুভ এবং তানহা তাশনিয়া’র সাথে শূটিংয়ে যোগ দিয়েছেন তানিন সুবাহ।

এ প্রসঙ্গে তানিন সুবাহ বলেন, ‘আমার প্রিয় পরিচালক শ্রদ্ধেয় জাকির হোসেন রাজু স্যার। অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম, স্যারের ছবিতে অভিনয় করবো। আজ স্বপ্নটি পূরন হচ্ছে। এমন একটি বড় সুযোগ করে দেওয়ার জন্য রাজু স্যারের প্রতি কৃতজ্ঞ।

তানিন আরও বলেন, ‘আমার ভালোবাসার জগতটাই সিনেমাকে ঘিরে। তাই ‘ভালো থেকো’ ছবিতে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো। পূর্ন মনোযোগে অভিনয় করে আমি সকলের মন জয় করতে চাই।’

উল্লেখ্য, সম্প্রতি জাবেদ জাহিদের চলচ্চিত্র ‘দুই রাজকন্যা’র শ্যুটিং শেষ করেছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিন সুবাহ। তার বিপরীতে কাজ করছেন নবাগত নায়ক মনি রাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা