,

জেনে নিন লিভার পরিষ্কার করবে যে খাবারগুলো

28234-boroস্বাস্থ্য ডেস্ক : লিভার দেহের অন্যতম বৃহতম অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন প্রায় ৩ পাউন্ড। হজম শক্তি, মেটাবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পুষ্টি যোগান ইত্যাদি নানান কাজ করে থাকে লিভার। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অতিরিক্ত পরিশ্রম লিভারকে অসুস্থ করে তোলে। লিভার পরিষ্কার রাখবে এমন কিছু খাবার নিয়ে আজকের এই ফিচার। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। রসুনঃ-
লিভার পরিষ্কার রাখার অন্যতম একটি খাবার হল রসুন। এর এনজাইম লিভার থেকে টক্সিন পর্দাথ দূর করে দেয়। এছাড়া অ্যালিসিন এবং সেলেনিয়াম নামক উপাদান যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে। তাই প্রতিদিন দুই-তিনটি রসুনের কোয়া খাওয়ার অভ্যাস করুন।

২। জাম্বুরাঃ-
জাম্বুরায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, প্যাকটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা লিভার প্রাকৃতিক ভাবে পরিষ্কার করে। প্রতিদিন এক গ্লাস জাম্বুরার রস পান করুন অথবা জাম্বুরা ফলটি খাবারের সাথে রাখুন।

৩। আপেলঃ-
প্রতিদিন একটি আপেল খাদ্য তালিকায় রাখুন যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে। আপেলের উপাদান দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে।

৪। বিটঃ-
বিট আরেকটি শক্তিশালী খাবার যা লিভার পরিষ্কার করে থাকে। ফ্ল্যাভোনয়েড এবং বিটা কারটিন উপাদান সম্পূর্ণ লিভার সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্য তালিকায় এক গ্লাস বিটের রস রাখুন।

৫। গ্রিন টিঃ-
গ্রিন টি শরীর থেকে টক্সিন এবং ক্ষতিকর ফ্যাট বের করে দিয়ে শরীর হাইড্রেইড করে থাকে। ২০০৯ সালের গবেষণা অনুযায়ী যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশ কমে যায়। প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে