,

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে

bangla-usনিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ দমন ও উগ্রবাদ মোকবিলার জন্য ঢাকা আরও বেশি প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং লজিস্টিক সহায়তা চেয়েছে ওয়াশিংটনের কাছে। রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে এ আহবান জানানো হয়।

পঞ্চম নিরাপত্তা সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম মোনাহান।

বর্তমান ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনগুলোয় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বৈঠক শেষ হয়।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— হোলি আর্টিজানের আক্রমণের পরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে সরকারের সকল এজেন্সির নেওয়া পদক্ষেপ এবং ঢাকা মেট্রোপলিটান পুলিশের অধীনে বিশেয়ায়িত কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট উদ্বোধন করার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

আরও বলা হয়— বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্বীকার করে তারা উভয়ই ঝুঁকির সম্মুখীন এবং উগ্রবাদী সংগঠন আইসিস বা দায়েস সারা বিশ্বের জন্য হুমকি। সন্ত্রাসবাদ ও উগ্রবাদের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স এবং বাংলাদেশের ভূখণ্ড কোনও সন্ত্রাসীকে ব্যবহার করতে না দেওয়ার নীতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সারা দিনব্যাপী এ সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়াবলি, সামরিক সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে