,

ইথিওপিয়ায় পদদলিত হয়ে নিহত ৫০

addis-sm20161002180137ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণে অরোমিয়া অঞ্চলে একটি শহরে প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ার শেল ও গুলির মুখে পালাতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০২ অক্টোবর) ওই শহরে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে জড়ো হন হাজারো মানুষ। এ সময় সরকার বিরোধীদের প্রতিবাদ মিছিলকালে এ ঘটনা ঘটে।

দেশটির বিরোধী দলের দাবি, তাদের প্রতিবাদ মিছিলে পুলিশ চড়াও হলে পদদলিত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়।

তবে ইথিওপিয়ার সরকারের দাবি আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশফতু শহরের ওই উৎসবে হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয়। এতে মানুষের ভিড়ে পদদলিত হয়ে কয়েকজনের মৃত্যু ও আহতের ঘটনা ঘটে।

ইথিওপিয়ান সরকারের যোগাযোগ অফিস থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হলেও ‍মৃতের সংখ্যা জানানো হয়নি। তবে আহতদের সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

তবে দেশটির বিরোধী দলীয় নেতা অরোমো ফেডারেলিস্ট কংগ্রেসের চেয়ারপারসন মেরেরা গুইডিনার দাবি, তাদের লোকজনের ওপর গুলি ছুড়লে তারা পালাতে শুরু করে। এ সময় পায়ের নিচে চাপা পড়ে ৫০ জনের মতো মানুষের প্রাণহানি ঘটে।

রাজনৈতিক ও আর্থিক ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে হর্ন অব আফ্রিকার এ দেশটিতে অরোমিয়া ও আমহারা অঞ্চলের মানুষের মধ্যে বিভক্তি রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে