বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ হাজারের বেশি দোয়েল ল্যাপটপ অবিক্রিত : তারানা হালিম

14563নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দোয়েল ল্যাপটপ প্ল্যান্টে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপ সংযোজিত করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০টি। আট হাজার ৪৫০টি ল্যাপটপ অবিক্রিত রয়েছে। আর ল্যাপটপ বিক্রি করে টেশিসের লাভ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

সংসদের দ্বাদশ অধিবেশনের রবিবারের বৈঠকে মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) এক লিখিত প্রশ্নের উত্তরেপ্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, বিক্রিত ল্যাপটপের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে ২৩ হাজার ৩৩১টি, সেনাবাহিনীতে ২ হাজার ৭৯৯টি, ডাক বিভাগ ১৩ হাজার ৪৮৫টি, এটুআইয়ের প্রকল্পে ৮০টি। এছাড়া বিভিন্ন সরকারী অফিসে ১৩ হাজার ৭১৬টি ল্যাপটপ বিক্রি করা হয়েছে।

তিনি আরও জানান, টেশিসের অর্থায়নে এ প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ২২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর ল্যাপটপ বিক্রি হয়েছে প্রায় ২২৪ কোটি টাকার। সে হিসেবে ল্যাপটপ বিক্রি করে টেশিসের লাভ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

প্রতিমন্ত্রী তার লিখিত বক্তেব্যে জানান, দেশে স্বল্পমূল্যের ল্যাপটপ সংযোজন-উৎপাদন ও বিপণন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেলিফোন শিল্পসংস্থা কর্তৃক সংযোজিত দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণের কার্যক্রম উদ্বোধন করেন। টেশিস এ যাবৎ ১১টি মডেলের দোয়েল ল্যাপটপ উৎপাদন ও সংযোজন করেছে। আরও উন্নততর কোর আই৭ প্রসেসর সমৃদ্ধ দোয়েল ল্যাপটপের পরবর্তী মডেল বাজারজাতকরণের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত