,

বিশ্বে শান্তিপূর্ণ দেশ মাত্র ১০টি

peace1475414154ডেস্ক রিপোর্ট: বিশ্বে প্রতিনিয়ত সহিংসতার পরিমাণ বাড়ছে। আর এ কারণে পুরোপুরি শান্তিপূর্ণ দেশের সংখ্যাও কমতে শুরু করেছে। বর্তমানে বিশ্বে শান্তিপূর্ণ দেশের সংখ্যা মাত্র দশটিতে নেমে এসেছে। ১০ তম বার্ষিক বৈশ্বিক শান্তি সূচকে এমনটাই জানানো হয়েছে।
এই সূচকটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে সংহিসতার অবনতি, শরণার্থী সংকট সমাধানে উদ্যোগের অভাব এবং বড় বড় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বাড়ায় ২০১৫ সালের তুলনায় চলতি বছর বিশ্ব অনেক বেশি অশান্তিপূর্ণ। এখন বিশ্বে সত্যিকারার্থে শান্তিপূর্ণ দেশের সংখ্যা কমে এসেছে।
শান্তিপূর্ণ দেশের তালিকায় ঠাঁই পাওয়া দেশগুলো হচ্ছে, বতসোয়ানা, চিলি, কোস্টারিকা, জাপান, মরিশাস, পানামা, কাতার, সুইজারল্যান্ড, উরগুয়ে ও ভিয়েতনাম।
গত বছর এই তালিকায় থাকা ব্রাজিল এবার বাদ পড়েছে। মূলত এবারেরে অলিম্পিক আয়োজনকে ঘিরে বাজে অবস্থার কারণে দেশটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেছেন, আমরা যদি সার্বিকভাবে বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো গত ১২ মাসে এটা অনেক কম শান্তিপূর্ণ ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে