,

নওয়াজউদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু তাই নয়, হলিউডেও রয়েছে তার অভিনয়ের খ্যাতি। এ অভিনেতার বিরুদ্ধে ভাইয়ের বউকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

nawazuddin-siddhiqui1475392863

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌতুক চেয়ে ভাই মিনাজউদ্দিনের স্ত্রী আফরিনকে নির্যাতন করছেন নওয়াজউদ্দিন ও তার বাবা-মা। আফরিন যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন নওয়াজউদ্দিন তার পেটে লাথি মেরেছিল। গত ২৮ সেপ্টেম্বরও আফরিনকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে আফরিন স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি এস পি রাকেশ জোলির সঙ্গেও দেখা করেছেন আফরিন। যদিও পুলিশ এখনো নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা নেননি। তদন্তের পরই তারা সিদ্ধান্ত নেবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে নওয়াজউদ্দিন তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন। এতে লেখেন, ‘সবকিছু সি সি টিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন।’

চলতি বছরের ৩১ মে মিনাজউদ্দিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আফরিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে