,

আশুগঞ্জে নাওঘাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

14468739_1770563723201644_3896914209488147488_oঢাকা-চট্রগ্রাম-সিলেট রেললাইনের আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের পার্শ্বে নাওঘাট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ২ নির্মান শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলো মৌলভীবাজারের সদর উপজেলার নূরু মিয়ার ছেলে নাঈম মিয়া (১৭) ও একই উপজেলার সুবল দাসের ছেলে সুমন্ত দাস (১৮)। নিহত দুই বন্ধু মৌলভীবাজার ট্রেনে ঢাকায় যাচ্ছিল। তারা বিভিন্ন নির্মানাধীণ ভবনে রাজমিন্ত্রীর কাজ করতেন।

তালশহর রেল স্টেশনের স্টেশন মাস্টার হুমায়ুন কবীর জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি স্টেশনের অদূরে নাওঘাট এলাকা অতিক্রম করার সময় ছাদ থেকে দুই যুবক ট্রেন লাইনের উপর পড়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে দুইজন। পরে আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক বাবুল মিয়া জানান, দুজনের শরীরের বিভিন্ন অংশে দূর্ঘটনার আঘাতের চিহ্র রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা