,

নির্ধারিত সময়ের আগেই ভারতে রাফালে জেট

untitled-22আন্তর্জাতিক ডেস্ক : চুক্তি অনুযায়ী রাফালে ফাইটার জেট দেশে আনানোর কথা ৩৬ মাসের মধ্যে। নির্ধারিত সময়ের কিছু আগেই জেটগুলো ভারতে চলে আসতে পারে বলে রবিবার জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। খবর সংবাদ প্রতিদিনের।

ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের। শেষমেশ উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী৷ ভারতীয় মিডিয়ার দাবি, অত্যাধুনিক এই জেটগুলো সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনাবাহিনীর ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে। যদিও সেগুলো আসতে কিছুটা সময় লাগার কথা। কিন্তু উরি হামলার পরবর্তী সময়ে পরিস্থিতি পাল্টে গেছে।

সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কা করছে ভারত। আর তাই প্রতিরক্ষায় কোন ফাঁক রাখতে চান না প্রতিরক্ষামন্ত্রী। এজন্য নির্ধারিত সময়সীমার আগেই রাফালে ফাইটার জেটগুলোকে যে আনার পরিকল্পনা চলছে তা বোঝা গেল মন্ত্রীর কথায়।

পাকিস্তানের পাল্টা হামলার কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো গোটা দেশে রেড অ্যালার্টও জারি করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে। আর তাই রাফালেগুলো তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে