,

৫০ কোটি টাকার মালিক ফুটপাতের দোকানদার

indianনিউজ ডেস্ক : অমূল্য রতন খুজে পেতে অনেকেই ছুটে বেড়ায় এক দেশ থেকে আরেক দেশ। কিন্তু সেই রতন মাঝে মধ্যে ঘরের কাছেই পাওয়া যায়। আর সেই ‘রতন’এর সন্ধান মিলল গত শনিবার। ভারতের মুম্বাইয়ের রাস্তার পাশে ঠেলায় নিয়ে বসা অনেক খাবারের দোকান রয়েছে। খবর কিন্তু এটি না। এত খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ঘটনা হল এ সব দোকানের কয়েক জন মালিকরা সম্প্রতি নিজেদের সম্পত্তির হিসেব দিতে যেয়ে ৫০ কোটি টাকার নগদ এবং স্থাবর সম্পত্তি কথা ঘোষণা করেছেন।

এসব দোকানদারদের মধ্যে একজন থানে এলাকার বারা পাও সেন্টারের মালিক রয়েছেন, আরেকজন হলেন আন্ধেরির স্যান্ডউইচ দোকানের মালিক। ঘোষণা তো করেছেন এত বিশাল পরিমাণ সম্পত্তির কথা কিন্তু এদের কোনও ধারণা নেই যে এই টাকার ৪৫ শতাংশ কর তাদের দিতে হবে। গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন রোড সাইড খাবারের ঠেলার মালিকেরা এখন পর্যন্ত ৪০ হাজার কোটি কালো টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন।

জানা যায়, মুম্বাই শহরের বিলাসবহুল এলাকায় বেনামে এসব ফুটপাতের দোকানদারদের অনেক সম্পত্তি রয়েছে। অবাক করে দেবার মত তথ্য হল, এদের মধ্যে একজন সম্প্রতি তার ছেলের বিয়েতে তুরস্কে একটি বড় পার্টি দিতে চেয়েছিলেন। কিন্তু সে পার্টি বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত তার ট্যাক্স কনসালট্যান্ট তাকে বিরত থাকতে বলে এই পার্টি থেকে। আর সে জন্য তিনি আর পার্টি দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স অ্যাডভাইজার বলেন, ‘এসব দোকানদারেরা কয়েক সপ্তাহের মধ্যে তাদের এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রি করতে পারবেন না। কিন্তু তাদের কাছে এখন এই পরিমাণ সম্পত্তির ৪৫ শতাংশ কর দেওয়ার মতো টাকাও নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে