,

‘প্লে বয়’-এর ভিডিওতে ট্রাম্প!‌

1456আন্তর্জাতিক ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গত শুক্রবার টুইটারে সাবেক ‘‌মিস ইউনিভার্স’‌ অ্যালিসিয়াকে ‘‌বিরক্তিকর’ এবং ‘‌প্রতারক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে অ্যালিসিয়ার নাকি সেক্স টেপ ফাঁস হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে বিতর্কের ঝড় ওঠে।। সেই রেশ কাটতে না কাটতে এবার ‘‌প্লে বয়’-‌এর ভিডিওতে সুন্দরী নারীদের সঙ্গে ট্রাম্পের শ্যাম্পেন ওড়ানোর দৃশ্য ফাঁস হয়েছে। ‘‌বাজফিড’ নামে এ‌কটি ওয়েবসাইটে এটি ফাঁস করা হয়েছে।

২০০০ সালে প্রকাশিত ভিডিওটির একটি ছোট অংশে দেখা গেছে, ‘‌প্লে বয়’ লোগো যুক্ত একটি গাড়ি থেকে নেমে নিউইয়র্ক ষ্ট্রিটে শ্যাম্পেনের বোতল খুলছেন ট্রাম্প। ভিডিওটি সামনে আসার পর থেকেই নানা মহলে ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে ফের আলোচনা।

এ ঘটনার পরেই ট্রাম্পর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের মুখপাত্র নিক মেরিল বলেন, ‘‌সেক্স টেপ নিয়ে অনেকেই কথা তুলেছেন। এবার যে ভিডিওটি সামনে এসেছে তাতে কিন্তু মুখ্য ভূমিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে