,

বাতিল করলেন ছয়টি প্রস্তাব

kareena-kapooবিনোদন ডেস্ক : বিয়ের পরে নাকি বলিউড নায়িকাদের কদর কমে যায়। মা হলে তো কথাই নেই। কারিনা কাপুর খানের ক্ষেত্রে ঘটছে উল্টোটা। মা হওয়ার পরের পরিস্থিতি কী হবে, তা এখনো বোঝা যাচ্ছে না। তবে সন্তানসম্ভবা অবস্থাতেই কারিনা হয়ে উঠেছেন সৌভাগ্যবতী। তাঁর কাছে আসতে শুরু করেছে শিশুদের প্রসাধনী ও অন্তঃসত্ত্বাদের পণ্যের বিজ্ঞাপনে কাজ। সম্প্রতি এ রকম ছয়টি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

কারিনার নিকটতম একটি সূত্র জানায়, শিগগিরই মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। শিশুদের জন্য তৈরি কোনো পণ্যের প্রচারে অংশ নেওয়া তাঁর কাছে দায়িত্বপূর্ণ একটি কাজ। তাই যেকোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেলেই হুট করে রাজি হচ্ছেন না এই তারকা। সূত্রটি আরও জানায়, কারিনা নিজে যেসব পণ্যের প্রতি আস্থাশীল, কেবল সেসব পণ্যের প্রচারেই অংশ নিচ্ছেন তিনি।

সম্প্রতি অভিনেতা স্বামী সাইফ আলী খানের সঙ্গে একটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন কারিনা। এ ছাড়া মাতৃত্বকালীন পোশাকের একটি ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। কিছুদিন আগে বাবা হয়েছেন কারিনার সাবেক প্রেমিক শহিদ কাপুর। বাবা হওয়ার সুবাদে শিশুদের পণ্যের মডেল হতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। পরে তাঁরই ফিরিয়ে দেওয়া একটি শিশু-প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করেছিলেন কারিনা। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা