বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের কেক

971cfafcccba00ebb9e87b0503b8f7d4-james-1বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী জেমসের জন্মদিনে দেড় হাজার কেজি ওজনের একটি কেক তৈরি করিয়েছেন তাঁরই এক ভক্ত। আজ সারা দিন ঢাকার রাস্তায় ঘুরেছে সেটি। প্রিন্স মোহাম্মদ নামের ওই ভক্ত তাঁর প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এ কাজটি করেছেন। প্রিয় শিল্পীর জন্য ব্যতিক্রম এ আয়োজন করতে পেরে ভীষণ গর্বিত তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে প্রিন্স মোহাম্মদ জানালেন জেমসের প্রতি তাঁর ভালোলাগা ও ভালোবাসার কথা।

‘নগরবাউল’ জেমসের জন্মদিন উপলক্ষে গত বছরের ২ অক্টোবর ঢাকার বেশ কয়েকটি জায়গায় বিলবোর্ড টাঙিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রিন্স মোহাম্মদ। জেমসের সেই পাগল ভক্তের বিলবোর্ডগুলো নজর কাড়ে রাজধানীর মানুষের। ভক্তের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে জেমসও আনন্দিত। শিল্পীর এবারের জন্মদিনেও চোখে পড়ার মতো একটি উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন প্রিন্স মোহাম্মদ। শিল্পীকে শুভেচ্ছা জানাতে একটি পিক আপকে সাজিয়েছেন কেকের আদলে। জেমসের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি দিয়ে সাজানো নকশায় লেখা ‘শুভ জন্মদিন গুরু জেমস। বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর।’

আজ রোববার সকাল থেকে পিকআপটিকে ঘুরতে দেখা গেছে ঢাকার রাস্তায়। গাড়ির নিচের অংশে রয়েছে ফেসবুকের লোগো–সংবলিত প্রিন্স মোহাম্মদের নাম। জেমস তাঁর এই ভক্তকে চেনেন কিশোরগঞ্জের প্রিন্স নামে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন টন ওজনের একটি ট্রাকে সাড়ে তেরো ফুট দৈর্ঘ্য, ছয় ফুট চওড়া এবং ১০ ফুট উচ্চতার একটি কেক বানিয়ে তা ঢাকা শহরের নানা সড়ক প্রদক্ষিণ করে জেমসের বারিধারার বাসায় যাবে। প্রিন্স মোহাম্মদ বলেন, ‘গুরু আমাদের যা দিয়েছেন, তার তুলনায় এসব কিছুই না। আমরা শুধু আমাদের প্রিয় শিল্পী ও গুরু জেমসকে জন্মদিনে সম্মান জানানোর একটা উপায় খুঁজছিলাম। তখন মাথায় এল, কেক নিয়ে ঢাকা শহরটা প্রদক্ষিণ করে গুরুর অন্য ভক্তদের সঙ্গে কথা বললে তো মন্দ হয় না। সকাল থেকে ট্রাকে করে আমরা সারা ঢাকা শহর ঘুরেছি, সবাইকে কেক খাইয়েছি। সবাই গুরুর জন্য দোয়া করেছেন এটাই শান্তি।’ প্রিন্স মোহাম্মদের এই আয়োজন ছাড়াও প্রিয় শিল্পীর জন্মদিন উপলক্ষে এবার ঢাকার বিমানবন্দর সড়কের নানা জায়গায় এবং বিভিন্ন রুটের বাসে দেখা গেছে জেমসের ছবি–সংবলিত শুভেচ্ছাবার্তার পোস্টার।

জেমসে১৫ বছর ধরে জেমসের জন্মদিন উদ্‌যাপন করে আসছেন প্রিন্স মোহাম্মদ। কেক কাটার পাশাপাশি দিনভর বন্ধুদের নিয়ে শিল্পীর গান শোনেন তিনি। এবারও ধুমধাম করে প্রিয় শিল্পীর জন্মদিন উদ্‌যাপনের জন্য পিকআপ সাজিয়েছেন তিনি। প্রিন্স মোহাম্মদসহ আরও অনেকে ভক্তের এ উদ্যোগের খবরটি জেমসকে জানালে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওদের কারণেই তো আমি জেমস। ওদের কাছ থেকে এমন পাগলামি দেখে মনটা আনন্দে ভরে যায়। ওরা আমাকে ভালোবেসে যাচ্ছে, আমিও তাঁদের ভালোবেসে যাব।’

এমনিতে জন্মদিন নিয়ে খুব একটা ভাবেন না এই ব্যান্ডসংগীত তারকা। তাঁর মতে, ‘জন্মদিন নিয়ে আমার আলাদা কোনো ভাবনা কাজ করে না। আমি উদ্‌যাপনও করি না। ভক্তরা আসেন, শুভেচ্ছা জানান। এটা ভালো লাগে।’

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী