,

সরকার সংলাপের সূচনা করবে : বিএনপির প্রত্যাশা

 

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সরকার দ্রুত জাতীয় সংলাপ ডাকবে বলে প্রত্যাশা করছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু।

dudu1475399297
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকটের শুরু। এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে।

“বিএনপি মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। আমরা আশা করবো শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকার কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করে জাতীয় সংলাপ শুরুর পরি্বেশ সৃষ্টি করবে,’ বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘জনগণের ভোটাধিকার বঞ্চিত করে পাতানো নির্বাচনের মধ্যদিয়ে সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ পরিস্থিতি দেশ-জনগণ-গণতন্ত্রের জন্য বিরাট অশনিসংকেত।’

তিনি বলেন, ‘হিংসার রাজনীতির চর্চা করে সরকার সব ধরনের বিরুদ্ধ মত দমনে আজ বেপরোয়া। তারা শুধু বিএনপিই নয়-সরকারের সমালোচনা করার জন্য নাগরিক সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওপরও ক্ষুব্ধ। এমনকি সরকারের রোষানলের বাইরে গণমাধ্যমও নয়।’

সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের কথিত বন্দুকযুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘গত নয় মাসে দেশে ১৭৮ জনকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আসক উল্লেখ করে।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যা করে।

দেশে এখন গণতন্ত্রের এবং আইনের শাসনের লেশমাত্র নেই মন্তব্য করে দুদু বলেন, ‘মৌলিক ও মানবাধিকার আগেই ভুলণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার খর্ব করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশফাকুর রহমান, মুনির হোসেন, আমিনুল ইসলাম যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে