টাইগারদের ১০০ জয়: কোন দেশের বিপক্ষে কয়টা জিতেছে?
আফগানিস্তানের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এ নিয়ে শত জয়ের মেইলফলক অর্জন করেছে বাংলাদেশ।
১০০ জয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি বার হারিয়েছে জিম্বাবুয়েকে। সবচেয়ে বেশি ম্যাচও জিম্বাবুইয়ের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। ৬৭ ম্যাচে জয় ৩৯টিতে।
চলুন দেখে নেয়া যাক বাংলাদেশের জেতা-হারার সমীকরণ-
প্রতিপক্ষ ম্যাচ জয় হার
আফগানিস্তান ৫ ৩ ২
অস্ট্রেলিয়া ১৯ ১ ১৮
বার্মুডা ২ ২ ০
কানাডা ২ ১ ১
ইংল্যান্ড ১৬ ৩ ১৩
হংকং ১ ১ ০
ভারত ৩২ ৫ ২৬
আয়ারল্যান্ড ৭ ৫ ২
কেনিয়া ১৪ ৮ ৬
নেদারল্যান্ডস ২ ১ ১
নিউজিল্যান্ড ২৫ ৮ ১৭
পাকিস্তান ৩৫ ৪ ৩১
স্কটল্যান্ড ৪ ৪ ০
দ. আফ্রিকা ১৭ ৩ ১৪
শ্রীলঙ্কা ৩৮ ৪ ৩৩
আরব আমিরাত ১ ১ ০
উইন্ডিজ ২৮ ৭ ১৯
জিম্বাবুয়ে ৬৭ ৩৯ ২৮











