,

ভারত কোন দেশকে আক্রমণ করবে না : মোদি

modi-2-550x338কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলা ও পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিকাল অ্যাটাকের পর ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনাকে নাকচ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘ভারত কোন দেশে হামলা চালাবে না।’
রোববার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রবাসী ভারতীয় কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত কখনো কোন দেশকে আক্রমণ করবে না বা কোন লোভনীয় অঞ্চলের দিকে হাত বাড়াবে না। ভারত ভূমির জন্য কাতর নয়, আমরা কোন ভূমিতে হামলা চালাব না।
নরেন্দ্র মোদি বলেন, আমরা এমন একটি জাতি যারা অন্যের জন্য জীবন উৎসর্গ করেছি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেড় লক্ষ ভারতীয় শহীদ হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই কথা সারা বিশ্বকে বললেও কোন কাজ হচ্ছে না।
মোদি আরো বলেন, বিশ্বের ১৫০টির বেশি দেশে প্রবাসী ভারতীয়রা আছেন, তারা আমাদের মূল শক্তি। গত দুই বছরে ভারত সরকার বিভিন্ন অঞ্চলে সংঘাত থেকে মানুষকে উদ্ধার করেছে, শুধুমাত্র ভারতীয়দের নয় এমনকি বিদেশীদেরও। মানবতা আমাদের সবচাইতে বড় উৎসাহ এবং সারা বিশ্ব সেটি জানে। বিদেশীরা ভারতের সাথে যোগসূত্র স্থাপন করছে। ঠিক এই সময়ে ‘অজানা ভয়’ একটি বড় বাধা হয়ে দাড়িয়েছে। আমাদের বন্ধুরা আমাদেরকে এটি থেকে উত্তরণে সাহায্য করবেন।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে