,

পাক-ভারত যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে : প্রধানমন্ত্রী

pm-3ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা খুবই উদ্বেগজনক। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক সেটা আমরা চাইনা। এতে আমরাও ক্ষতিগ্রস্ত হবো। এটা ভারত-পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ব্যাপার। সেখানে আমাদের বলার কিছু নাই। তবে কোনো সংঘাত হোক এটা কাম্য নয়, তারা নিজেরাই আলোচনার মাধ্যমে সমস্যার মিটমাট করুক এটাই প্রত্যাশা।
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে রোববার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধাপরাধিদের বিচারে পাকিস্তানের প্রতিক্রিয়া প্রেক্ষিতে সেদেশের সাথে সম্পর্কের অবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ও ঝগড়া একসাথে চলবে। আমরা বিজয়ী জাতি, পাকিস্তান পরাজিত জাতি। যুদ্ধাপরাধীদের বিচারে তাদের দুঃখ হয় বলে তারা মাঝে মাঝে কথা বলে। তারা যখন আপত্তিকর মন্তব্য করে তখন আমরা প্রতিবাদ জানাই। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সে দেশের বিরোধিতার জবাব কূটনৈতিকভাবেই দেয়া হচ্ছে।
সার্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশসহ চারটি দেশ পাকিস্তানে না যেতে চাওয়ায় এবার সার্ক সম্মেলন হয়নি। আর নতুন কিছু চিন্তা করা ঠিক নয়। কারণ আমি একা কোনো সিদ্ধান্ত দিতে পারি না। এই সংস্থার আরো বাকি সদস্যদেশ রয়েছে। যদি কোন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সকলে মিলেই নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর