,

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে হামলা করতে পারে পাকিস্তান

border-550x310বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে হামলা করতে পারে পাকিস্তান-এমন আশঙ্কায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন ফ্রন্টিয়ারে হাই অ্যালার্ট জারির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সব সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। পত্রিকাটি শনিবার তাদের সবগুলো এডিশনের এ খবরটি প্রথম পাতায় গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়েছে, এমনিতে ভারতের পূর্বপ্রান্তের সীমান্ত (বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত) বিদেশি হামলার সে ধরনের কোনও আশঙ্কা নেই। কিন্তু পাক অধিকৃতকাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর কোন ঝুঁকি নিতে চাইছে না সীমান্তরকক্ষী বাহিনী বিএসএফ। ফলে পূর্বপ্রান্তের ভারত-বাংলাদেশ সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএসএফর ইস্টার্ন ফ্রন্টিয়ারের সদর দপ্তর কলকাতায়। এর অধীনে রয়েছে দক্ষিণ বঙ্গ সীমান্ত, মালদা সীমান্ত, উত্তরবঙ্গ সীমান্ত, এফএইচকিউ কদমতলা, শিলং সীমান্ত , মিজোরাম সীমান্ত, কাছাড় সীমান্ত ও গুয়াহাটি সীমান্ত। এসব অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তান থেকে সম্ভাব্য পালটা হামলার মোকাবিলার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে পূর্বপ্রান্তের সীমান্তে। বিএসএফের ইস্টার্ন ফ্রন্টিয়ারের এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে যে কোন অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনীকে সবসময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তের উত্তর অথবা পশ্চিম প্রান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সে ধরণের পরিস্থিতি নেই পূর্বপ্রান্তে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পূর্ব প্রান্তের সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সুযোগ নিয়ে ভারত-বাংলা সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদীরা প্রবেশের চেষ্টা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে বারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে।
যুগশঙ্খ তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে আইএস-এর বেশ কয়েকটি নাশকতার ঘটনা সম্প্রতি ঘটে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির পেছনে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদত রয়েছে বলে বিএসএফের গোয়েন্দাদের হাতে তথ্য রয়েছে। এমনকী চীনেরও মদত রয়েছে। এই পরিস্থিতিতে কোন ঝুঁকি নিচ্ছে না বিএসএফ। কাশ্মীর সীমান্তে প্রহরা বাড়াতে গিয়ে ইন্দো-বাংলা সীমান্তে ছাড় দিলে এর ফায়দা নিতে পারে পাকিস্তানপন্থী জঙ্গিরা। তাই পূর্বপ্রান্তের ভারত-বাংলা সীমান্তেও নিরাপত্তা ও টহলদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা