,

শামীম স্পি‌নিং মি‌লে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

09521611নিউজ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের যমুনা স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। আগুন বাড়তে বাড়তে পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এই আগুন লাগে। ওই কারখানার ম্যানেজার মুক্তার হোসেন রাজু জানান, তুলা ও সুতার গুদামে বেশি আগুন লাগে। এ থেকে আগুন বেশি ছড়ায় এবং পাশের একটি কারখানাতেও চলে যায়।

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি, ইপিজেডের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ইউনিট যোগ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেন, প্রথমে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে জয়দেবপুর, সাভার ইডিজেডসহ বিভিন্ন স্থান আরও ১২টি ইউনিট আগুনে নেভানোর কাজে যোগ দেয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর