,

বেনাপোল বন্দরের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর ৬টায় গুদামের ২৩ নম্বর শেডে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ওই শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং পরে সেখানে আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে আগুন বন্দর শেড থেকে বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে।

banapole_52935

বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল, যার মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

ফায়ার সার্ভিসের বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ এ বন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর