,

মাশরাফির ভয়টাই সত্য হলো

photo-1475341830স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। চোখে-মুখে বোঝা যাচ্ছিল তাঁর ব্যথাটা প্রচণ্ডই। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলার মাঠে তা মোটেও বুঝতে দেননি। ছয় ওভার বল করেছেন ১৫ রান দিয়ে, নিয়েছেন এক উইকেট।

একেই বলে মাশরাফি। যাঁর বাম পায়ে সাতটি অস্ত্রোপচার হয়েছে। অন্য কোনো ক্রিকেটার হলে এতদিনে হয়তো হারিয়েই যেতেন। কিন্তু নড়াইল এক্সপ্রেস একেবারেই আলাদা।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও তেমনই বলেছেন মাশরাফি, ‘হ্যাঁ, এটা ঠিক এখনো পায়ে ব্যথা আছে। তবে এখনো বুঝতে পারছি না কী হবে। আমি আশা করছি ঠিক হয়ে যাবে। দ্রুতই এই ব্যথা কমে যাবে বলে আমার বিশ্বাস।’

অবশ্য চোটের ভয় নাকি আগেই ছিল বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ কেন জানি ম্যাচের শুরু থেকেই চোটের কিছুটা ভয় ছিল। শেষ পর্যন্ত এই ভয়টাই সত্যি হয়ে গেল। বল করতে গিয়ে ব্যথাটা পেলাম।’

এদিন নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। দারুণ এক বলে ফিরিয়েছেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদকে। পরের বল করতে গিয়েই মাটিতে পড়ে যান তিনি। ডান পায়ে পান ব্যথা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা