বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন কতটা ক্ষতিকর অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান

28161-boroনিউজ ডেস্ক : আমাদের পরিচিত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বা হ্যান্ডওয়াশ প্রতিশ্রুতি দেয় ৯৯.৯৯ শতাংশ জীবাণু ধংস করবার। কিন্তু এসব সাবান ও হ্যান্ডওয়াশ নিজেরাই কি নিশ্চিহ্ন হতে চলেছে? ইতোমধ্যেই আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) নিষেধাজ্ঞা জারি করেছে সাবান বা হ্যান্ডওয়াশে ব্যবহৃত এসব অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের ওপর। কারণ এগুলো আসলে যতটা দাবি করা হয়, ততটা কার্যকরী না। এমনকি গরম পানি ও সাধারণ সাবান দিয়ে হাত ধোয়ার চাইতে এসব সাবানের কার্যকারিতা বলার মতো কিছু না।

বিজ্ঞাপন শুনতে শুনতে আমরা ধরেই নিই সাধারণ সাবানের চাইতে অনেক অনেক গুণ উপকারী এসব অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। কিন্তু এর পেছনে কোনো বিজ্ঞানসম্মত যুক্তি নেই। এমনকি জানা যায়, এসব উপাদান আসলে একটা সময় আমাদের ক্ষতিরই কারণ হয়ে দাঁড়াতে পারে।

FDA ২০১৩ সালেই ব্যান করতে চেয়েছিলো এসব পণ্য। তবে এসব পণ্য প্রস্তুতকারকদেরকে ৩ বছর সময় দেওয়া হয় এগুলোর কার্যকারিতার প্রমাণ হাজির করার জন্য। কিন্তু তাদের দেওয়া কোনো প্রমাণেরই শক্ত ভিত্ত পাওয়া যায়নি। এমনকি দেখা যায়, কিছু কিছু পণ্যে ব্যবহৃত উপাদানগুলো হরমোনের সমস্যার জন্য দায়ী।

FDA মোট ১৯টি রাসায়নিক উপাদানের একটি তালিকা করে এবং এই তালিকায় থাকা উপাদানের যে কোনোটি ধারণ করে, এমন পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শুনে অবাক হতে হয়, এসব উপাদানের একটি হলো ট্রাইক্লোসান, যা কিনা আমাদের পরিচিত হ্যান্ডওয়াশ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারে আছে বলে বিজ্ঞাপনে প্রচার করা হয়।

১৯৬০ এর দশকে ট্রাইক্লোসান ব্যবহার করা শুরু হয় হাসপাতালগুলোতে। আশির দশক থেকে লিকুইড সাবানে এর অন্তর্ভুক্তি। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা যায় দীর্ঘ সময় ট্রাইক্লোসান ব্যবহারের ফলে মানুষের অন্ত্রে থাকা মাইক্রোবায়োমে পরিবর্তন আসে, ফলে বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে।

শুধু তাই না, আমরা এই সাবান সঠিকভাবে ব্যবহারও করি না। হাত এক নিমিষেই আমরা ধুয়ে ফেলি, এতে ত্বকের সংস্পর্শে বেশীক্ষণ ট্রাইক্লোসান থাকে না। এত অল্প সময়ে তার ব্যাকটেরিয়া ধ্বংসের কাজটাও সম্পন্ন হয় না। এই অকার্যকর ট্রাইক্লোসানের কারণ বরং ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয় যায়। অর্থাৎ একটা সময় তারা অ্যান্টিবায়োটিকের প্রভাবে আর মারা পড়ে না বরং টিকে থাকে। এই একই বৈশিষ্ট্য তাদের পরবর্তী প্রজন্মের মাঝেও থেকে যায়। ফলশ্রুতিতে ক্ষতিটা হচ্ছে আমাদেরই।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু