,

শাহজালালে প্রসাধনীসহ পাকিস্তান ফেরত ৬যাত্রী আটক

28154-atoke2নিউজ ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা ৩৭০ কেজি প্রসাধনী সামগ্রীসহ ছয় যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক প্রসাধনীর বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এরা হলেন- কুমিল্লার শাহীন আলম, ডালিম হোসাইন, বাবুল ও মিনার; মাদারীপুরের মো. মোশারফ ব্যাপারী এবং নারায়ণগঞ্জের শেখ খুরশিদ আলম।এরা সবাই বাংলাদেশি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা প্রায়ই ঢাকা-করাচি রুটে যাতায়াত করেন। তারা অন্য কোনও অপরাধের সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, “ব্যাগেজ বিধিমালা অনুসারে এসব বাণিজ্যিক পণ্য আনার কোনো ঘোষণা তারা দেননি। ফ্লাইট শাহজালালে আসার পর তাদের ২৩টি ব্যাগ শনাক্ত করা হয়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে আনা কসমেটিক্স পাওয়া যায়।”

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, পাকিস্তানের গোরি ও চাঁদনী ব্র্যান্ডের এসব প্রসাধনী ‘স্কিন কেয়ার ও বিউটিফিকেশনের’ কাজে ব্যবহার করা হয়। আমদানি নীতি অনুযায়ী বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব প্রসাধনী ব্যাগেজে করে আমদানি করা যায় না। তাছাড়া ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বাণিজ্যিক পরিমাণে পণ্য আনতে হলে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের যে ছাড়পত্র লাগে, তাও এই যাত্রীরা দেখাতে পারেননি।

এসব প্রসাধনীগুলো পাকিস্তানের ‘Goree’ ও ‘Chandni’ ব্র্যান্ডের। এগুলো স্কিন কেয়ার ও বিউটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর