,

বয়ফ্রেন্ডের সঙ্গে সোনামের ছুটির মুহূর্ত ভাইরাল!

sonam-kapoorবিনোদন ডেস্ক : খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা যে আছে তা আমরা সবাই জানি। বলিউড অভিনেত্রী সোনাম কাপুর সেই বিড়াম্বনার শিকার সম্প্রতি সোনম কাপুর লন্ডনে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। আর তার এই বয় ফ্রেন্ডের সাথে হ্যাং আউটের খবরটি এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল।

এর জন্য আসলে কাকে দায়ী করবেন সোনাম কাপুর। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামকে না কি নিজের বয়ফ্রেন্ড ব্যবসায়ী আনন্দ আহুজাকে। আনন্দের সাথে সোনাম অনেক দিন ধরেই চুটিয়ে প্রেম করছেন। কিন্তু সোনাম কাপুর আসলে অনেক দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন তার এই প্রেমের ব্যাপারটি নিয়ে। কিছুতেই মিডিয়ার কাছে স্বীকার করছিলেন না আনন্দের সঙ্গে তার প্রেমের কথা।

কিন্তু আর লুকোচুরি নয়, এবার ধীরে ধীরে সেই প্রেম এবং প্রেমিককে সবার সামনে হাজির করছেন এই নায়িকা। তার প্রথম প্রমাণ মিলেছিল সম্প্রতি অক্ষয় কুমারের পার্টিতে। ‘রুস্তম’-এর সাফল্য উদযাপন করতে পার্টিটা দিয়েছিলেন অক্ষয়। সেখানেই একসঙ্গে আসেন সোনম এবং আনন্দ। এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক আছে সে গুঞ্জন বেশ জোরেসরেই ওঠে বলিউড পাড়াতে।

আর সেই গুঞ্জনে ঘি ঢালতেই কিনা সম্পর্কটার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিলেন আনন্দ। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তার আর সোনামের এক বৃষ্টিভেজা মুহূর্ত। আর তাতেই সবাই বুঝে গেল, কী চলছে তাদের মধ্যে।

ছবিটিতে দেখা যাচ্ছে দু’জোড়া জুতো-পরা পা। তার মধ্যে নিজেরটুকু কেটে নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোনাম। ফলে, আহুজার ছবি থেকে সত্যটা বুঝে নিতে অসুবিধা হল না কি চলছে তাদের মাঝে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে