,

বাংলাদেশের ছবিতে কাজ করার ইচ্ছে ঋতুপর্ণার

rituparna-senguptaবিনোদন ডেস্ক : আবারও বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চান ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এখন তিনি ব্যস্ত যৌথ প্রযোজনার ছবিতে। ‘আমার লবঙ্গ লতা’র কাজে মগ্ন এই অভিনেত্রী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।
আজ শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এসেছিলেন টলিউডের এই দাপুটে অভিনেত্রী। পণ্যদূত হিসেবে একটি স্বর্ণালঙ্কারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। এ ছাড়াও অংশ নেন বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে। সেসবের ফাঁকে কথা হয় প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশের কলাকুশলীরা বেশ ভালো। ভালো কাজও করছেন তাঁরা। কিন্তু প্রেক্ষাগৃহগুলির অবস্থা মোটেই ভালো না। তাই বাংলাদেশে তেমন ভালো সিনেমা হচ্ছে না।’
ঋতুপর্ণা বললেন, ‘এখন কাজ করছি আলমগীর ভাই ও ইন্দ্রনীল সেনগুপ্তের যৌথ প্রযোজনায় ‘আমার লবঙ্গ লতা’ ছবিতে। যৌথ প্রযোজনার আরও ছবিতে কাজ করার ইচ্ছে আছে। শুভর সঙ্গেও কাজ করব, খুব ভালো করছে সে।’
এক সময় বাংলাদেশের অনেক ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। এ দেশে আছে তাঁর অনেক ভক্ত। ঋতু বলেন, ‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। ভালো হলের অভাবেই হয়তো পরিচালকেরা ভালো ছবি নির্মাণের সাহস পাচ্ছেন না।’
ঋতুপর্ণা জানালেন, বেশ কিছু ইংরেজি ও হিন্দি ছবি নিয়ে ব্যস্ত দিন যাচ্ছে তাঁর।
বাংলাদেশে অভিনয়ের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বেশ উচ্ছ্বসিত দেখায় এই অভিনেত্রীকে। তিনি বলেন, ‘বেশ এনজয় করেছি বাংলাদেশে শুটিং। মানুষ হিসেবে তাঁরা খুব ভালো। সব সময়ই বাংলাদেশের মানুষদের সঙ্গে মিশতে আমার খুব ভালো লাগে।’ জানালেন, দেশটির গণমাধ্যমে তাঁকে নিয়ে যা-ই লেখা হোক না কেন, তিনি সেসব মনে রাখতে চান না। আকস্মিকভাবে মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, ‘এই তো ক’দিন আগে প্রথম আলো আমার একটা বড় ইন্টারভিউ নিয়েছে।’
ভারতের কাশ্মীরে অশান্তি ও ভারত-পাক সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তবে পাক-শিল্পীদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞার বিরোধী তিনি। ঋতুপর্ণা বললেন, ‘শিল্পীদের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা ঠিক নয়। তাঁদের স্বাধীনভাবেই চলতে দেওয়া উচিত।’ রাজনীতির প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, ‘আমি ওসব বুঝি না। রাজনীতি নিয়ে কথা বলার জন্য বোধ হয় আমি ফিট নই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা