,

‘সেঞ্চুরিটা প্রথম ম্যাচেই পাওয়া উচিত ছিল’

252903স্পোর্টস ডেস্ক : ম্যাচসেরা যে তিনিই হবেন, এ নিয়ে কোনো সন্দেহ কি ছিল! সিরিজ নির্ধারণী ম্যাচটিতে আজ শুরু থেকেই জ্বলে ওঠার দরকার ছিল বাংলাদেশের, দুর্দান্ত এক সেঞ্চুরি করে ঠিক তা-ই এনে দিলেন তামিম ইকবাল। সেটিই তো ঠিক করে দিল বাংলাদেশের ১৪১ রানের বিশাল এই জয়ের ভিত্তি।

তামিম বললেই যে ব্যাটিংয়ের কথা মনে পড়ে, আজ শুরু থেকেই তামিমের ব্যাটে ছিল তেমনই ঝলক। হয়তো ডাউন দ্য উইকেটে এসে ট্রেডমার্ক ছক্কা বা বলে বলে মারতে যাওয়ার প্রবণতা ছিল না। তবে তাতে কী! ১১৮ বলে ১১৮ রানের এই ইনিংসটি ছিল অনেক পরিশীলিত, গোছানো। এই তামিমকে আরও আগে পেলে তাঁর নামের পাশে সেঞ্চুরি সংখ্যা আরও বেশি থাকত সন্দেহ নেই। প্রথম ওয়ানডেতেও তো সেঞ্চুরিটা পেলেন না অল্পের জন্য। মুহূর্তে হঠকারী শট খেলে আউট হয়ে।

প্রয়োজনের সময় পেরেছেন, তবে তাতেও কাটছে না তামিমের সেদিনের আক্ষেপ। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসেই বললেন, ‘শেষ পর্যন্ত সেঞ্চুরিটা এসেছে। তবে প্রথম ম্যাচেই সেঞ্চুরিটা পাওয়া উচিত ছিল। তা না হলেও অন্তত তৃতীয় ম্যাচে তো পেয়েছি।’

বলে বলে মারতে যাওয়া নয়, সিরিজের দ্বিতীয় ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন, তেমন বিদঘুটে শটও আজ তেমন দেখা যায়নি তামিমের ব্যাটে। যেভাবে দেখেশুনে বলের যোগ্যতা বুঝে মেরেছেন তামিম, সেটিও প্রশংসা পাওয়ার মতোই। নিজেই বললেন, ‘ব্যাট করার সহজ পিচ ছিল না। বল ব্যাটে আসছিল না। শুরুর দিকে একটু বেশি স্পিন করছিল। আমি তাই সময় নিতে চেয়েছিলাম।’

দ্বিতীয় উইকেটে সাব্বিরের সঙ্গে তাঁর জুটিটাই বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। একদিকে তামিম দিয়েছেন নির্ভরতা, অন্যদিকে সাব্বির খেলে গেছেন বিনোদনদায়ী ক্রিকেট। সঙ্গীরও প্রশংসা করলেন তামিম, ‘সাব্বির খুবই রোমাঞ্চকর এক খেলোয়াড়। ও পিচে থাকলে আপনার ওপর থেকে চাপ সরিয়ে নেবে। এটা সাহায্য করেছে। তবে ভেবেছিলাম সেও সেঞ্চুরি পাবে।’

সবশেষে আগামী সিরিজে ইংল্যান্ডের জন্যও দিলেন হুঁশিয়ারি, ‘সবাই এই জয়ের পর ইংল্যান্ড সিরিজের জন্য বেশ উদগ্রীব হয়ে থাকবে। আশা করি সিরিজটা ভালোই হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে