বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের

 
স্পোর্টস ডেস্ক : সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে আফগানিস্তান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৩.৫ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রানে তুলতে সক্ষম হয় সফরকারী আফগানরা। ফলে ১৪১ রানের জয়ে ২-১ ব্যবধনে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

bd-21475329500

মাশরাফির দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে ফিরে গেছেন মোহাম্মদ শাহজাদ (০)।

ইনিংসের ১৪তম ওভারে বোলিং করতে এসে আক্রমনাত্মক হয়ে উঠা নওরোজ মঙ্গলকে ফেরান মোশাররফ হোসেন রুবেল। ওভারের তৃতীয় বলে মঙ্গলকে ফেরানোর পর শেষ বলে হাসমতউল্লাহ সাইদিকে ফেরান তিনি। তার বলে উড়িয়ে মারতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন হাসমতউল্লাহ সাইদি।

এরপর তাসকিনের করা প্রথম ওভারেই সাজঘরে ফিরতে হয় আফগান অধিনায়ক আসগর স্টানিকজাইকে। তাসকিনের করা ইনিংসের ১৭ তম ওভারের তৃতীয় বলে রানআউটের খড়গে পড়ে মাঠ ছাড়েন স্টানিকজাই।

ইনিংসের ২৫ তম ওভারের তৃতীয় বলে রহমত শাহকে ফেরান তাসকিন। আউট হওয়ার আগে ৭৬ বলে ৩৩ রান করেন তিনি। এর পরের ওভারেই আফগান তারকা ক্রিকেটার মোহাম্মদ নবীকে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন মোশাররফ হোসেন রুবেল।

এর আগে মিরপুর শের-ই-বাংলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাট করতে নেমে তামিম ইকবালের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ।

১১৮ বলে ১১ চার ও ২ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করেন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে ১৪০ রানের বড় জুটিও গড়েন দুজন।

এ ছাড়া মাহমুদউল্লাহ অপরাজিত ৩২, সাকিব আল হাসান ১৭, মুশফিকুর রহিম ১২, সৌম্য সরকার ১২ রান করেন।

আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবী, মিরওইয়াজ আশরাফ ও রশিদ খান ২টি করে উইকেট নেন। দৌলত জাদরান ও রহমত শাহর ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ