,

এক শর্তে সালমানে রাজি ঐশ্বরিয়া!

 

বিনোদন ডেস্ক : কয়েকদিন পরই শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-টেন’। অনুষ্ঠানটির অপেক্ষায় দিন গুনছেন সালমান খান ভক্তরা।শোনা যাচ্ছে, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণার জন্য এই রিয়েলিটি শোয়ে হাজির হবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে টিভি শোয়ে তাদের দেখা যাক আর না যাক সিনেমার পর্দায় আবারো দেখা যেতে পারে সালমান-ঐশ্বরিয়া জুটি।

salman_aishwariya1475307593

ভারতের জনপ্রিয় একটি ম্যাগাজিনের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের সঙ্গে সিনেমায় কাজ করতে রাজি আছেন ঐশ্বরিয়া। তবে এজন্য তার একটি শর্ত রয়েছে। সেটি হলো- সিনেমার চিত্রনাট্য এবং পরিচালক দুটিই অসাধারণ হতে হবে।

সালমান-ঐশ্বরিয়া জুটির হাম দিল দে চুকে সনম মন ছুঁয়ে ছিল দর্শকদের। এ জুটিকে আবার পর্দায় দেখতে মুখিয়ে সালমান ভক্তরা। বলিউডের প্রথম সারির নির্মাতারা হয়তো এবার বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করবেন।

আগামী ১৬ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হবে ‘বিগ বস সিজন-টেন’র। এর সঞ্চালক হিসেবে থাকবেন সালমান খান। এ নিয়ে টানা পাঁচ সিজন সঞ্চালক হিসেবে দেখা যাবে এ অভিনেতাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা