,

সাময়িক সমঝোতায় ‘ব্র্যাঞ্জেলিনা’

বিনোদন ডেস্ক : সন্তানের দেখভালের বিষয়ে সাময়িক সমঝোতায় এসেছেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ‘কাউন্টি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসে’ এ সমঝোতায় পৌঁছান তারা। সমঝোতা অনুযায়ী তিন সপ্তাহের জন্য সন্তানরা থাকবেন অ্যাঞ্জেলিনা জোলির দায়িত্বে। এ সময় সন্তানদের দেখতে আসতে পারবেন ব্র্যাড পিট। জোলির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ডেইলিমেইল ডটকম।

angelina-jolie-brad-pitt1475318810

সূত্রটি জানায়, এটি একটি সাময়িক সমঝোতা এবং এর মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত। সিদ্ধান্তটি সেচ্ছায় নেওয়া হয়েছে। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনাকে কাউন্সিলিংয়ের ব্যাপারে কোনো জোর করা হয়নি। পরিবারের স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে টিএমজি’র প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিপার্টমেন্ট অব টিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিস’ (ডিসিএফএস) সন্তানদের বিষয়ে এ দম্পতিকে সিদ্ধান্ত নিতে বলেন। আর তারা যদি এতে ব্যর্থ হন তাহলে সেটি আদালতে মীমাংসা করা হবে। সে কারণেই দ্রুত সিদ্ধান্তে এসেছেন ‘ব্র্যাঞ্জেলিনা’।

দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন ব্র্যাড-জোলি। সবার কাছে তারা ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই পরিচিত। কিছুদিন আগে ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।

‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি। সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে