,

সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

15নিউজ ডেস্ক : তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে রোববার ও সোমবার বিক্ষোভ সমাবেশ করবে দলটি। শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে এক যৌথসভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার ঢাকা সহানগরীর সকল থানায় থানায় বিক্ষোভ মিছিল পালন করা হবে। এ ছাড়া সোমবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা এক মামলার অভিযোগপত্র গ্রহণ করে গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী। গত বছরের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচারের পর ৮ জানুয়ারি এই মামলাটি হয়।

তারেক রহমান, একুশের টিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাংবাদিক কনক সারোয়ার ও মাহাথীর ফারুকীর বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বোরহান উদ্দিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা