,

সালমানকে শিক্ষা দেওয়া উচিত : শিব সেনা

photo-1475301881আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অবস্থানরত পাকিস্তানি শিল্পীদের পক্ষে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান। সালমানের শিক্ষা হওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারতের কট্টরপন্থী সংগঠন শিব সেনা।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ৫০ বছর বয়সী অভিনেতার  বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিব সেনার মুখপাত্র মণীষা কায়ান্দে। তাঁকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ‘সালমান খানকে শিক্ষা দেওয়া উচিত। পাকিস্তানি শিল্পীদের প্রতি এত ভালোবাসা থাকলে, তাঁর উচিত পাকিস্তানে চলে যাওয়া।’

গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।

ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। সামরিক এই উত্তেজনা ছড়িয়ে পড়ে শোবিজ জগতেও। ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পীদের ভারত থেকে বের করে দেওয়ার দাবি ওঠে। তবে ‘সুলতান’খ্যাত সালমান খান এ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, পাকিস্তানি অভিনেতা-শিল্পীরা সন্ত্রাসী নন। তাই তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়।

ভারতের কট্টরপন্থী দল নবনির্মাণ সেনা সর্বপ্রথম পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার দাবি তোলে। এরপর ‘ইন্ডিয়ান মোশন পিকচারস প্রডিউসারস অ্যাসোসিয়েশন’ চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে