,

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান আফ্রিদির

photoস্পোর্টস ডেস্ক : ‘পাকিস্তান ‘শান্তিকামী রাষ্ট্র’। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই দুই দেশের সমস্যার সমাধানের রাস্তা বের করতে হবে।’ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শুক্রবার ট্যুইটারে এমন আহ্বান জানালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

গত কাল সার্জিক্যাল স্ট্রাইকে পাক-অধিকৃত কাশ্মীরে প্রায় ৫০ জঙ্গি এবং ৭টি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। এমন মুখের ওপর জবাব হয়তো আশা করেনি পাকিস্তান। তার ওপর সার্ক সম্মেলনে যোগ না দিতে চেয়ে একে একে সকল প্রতিবেশী দেশে সরে দাঁড়িয়েছে। সঙ্গে বালুচিস্তান আক্রমণ করে বসেছে ইরান। ঘরে-বাইরে প্রবল চাপের মধ্যে পাকিস্তান এক কথায় ‘এক ঘরে’ হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই ট্যুইট করেন আফ্রিদি।

তিনি লেখেন, ‘পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র। যুদ্ধের কথা কেন উঠছে, যেখানে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। পাকিস্তান সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। যখন দুই প্রতিবেশী একে অপরের সঙ্গে লড়ে, তখন দুই ঘরই এতে প্রভাবিত হয়।’ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা