,

আফগানের টার্গেট ২৮০ (সরাসরি দেখুন)

bd-vs-afganistan-1s-odi-live-2016আফগাস্তিানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের ৫০ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করেছে। আফগানদের জয় পেতে হলে টার্গেট ২৮০ রান করতে হবে।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ১ রানে জীবন পান তামিম। মোহাম্মদ নবীর বলে মিডঅনে সহজ ক্যাচ হাতছাড়া করেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই। ষষ্ঠ ওভারে মিরওয়েস আশরাফের বলে মোহাম্মদ শাহজাদের গ্লাভসবন্দি হন ওপেনার সৌম্য সরকার (১১)। পুরো ওয়ানডে সিরিজেই তিনি ব্যাট হাতে ব্যর্থ হলেন। আগের দুই ম্যাচে তার রান যথাক্রমে ০, ২০।
শনিবার (১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। খেলা শুরু হয় দুপুর আড়াইটায়।
এ ম্যাচে জয় পেলে দেশের মাটিতে টানা ছয়টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। সেই সঙ্গে ওয়ানডেতে শততম জয়ের মাইলফলক স্পর্শ করবে মাশরাফিবাহিনী।
তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়া পেসার রুবেল হোসেনের পরিবর্তে শফিউল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এর মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর ওয়ানডে টিমে ফিরলেন মোশাররফ। অন্যদিকে, নবীন উল হকের জায়গায় আফগান একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি।
প্রথম ওয়ানডেতে আফগানদের ৭ রানে হারিয়ে সিরিজে লিড (১-০) নেয় টাইগাররা। কিন্তু পরের ম্যাচেই ২ উইকেটের জয়ে সমতায় (১-১) ফেরে সফরকারীরা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।
আফগানিস্তানের একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আজগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি।

সরাসরি খেলা দেখতে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=ekTSjzXdTDQ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে