,

দুই টিভি চ্যানেলে অভিযান, গ্রেপ্তার ৪

113617atok-4নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে দুইটি অনুমোদনবিহীন টিভি চ্যানেলের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। টিভি চ্যানেল দুইটি হলো- এইচ বাংলা ও নেহা চ্যানেল। আজ শনিবার বাড্ডার শাহজাদপুরের ৩২/৫/এ (পলাশ টাওয়ার) ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সম্পাদক শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন, মার্কেটিং ম্যানেজার ইব্রাহিম হোসেন (৩০) ও চিফ ক্যামরোনম্যান রাশেদুল হাসান। গ্রেপ্তারকৃতরা সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্যাবেল অপারেটরের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতো।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে তারা ঐ ভবনে টেলিভিশন স্টুডিও স্থাপন করেছে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধারণ করে সিডির মাধ্যমে ক্যাবেল অপরাটেরকে দিয়ে সম্প্রচার করতো। আজ সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ সিডি ও স্টুডিও যন্ত্রপাতি ও ক্যামেরা উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর